রাজধানীর বৃত্তাকার সড়কের দীর্ঘ বাড়ছে, নৌপথে নামবে ইলেক্ট্রিক বোট
ঢাকার ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজ প্রায় ৪৫ শতাংশ শেষ হয়েছে। রাজধানীর যানজট কমাতে বৃত্তাকার সড়ক ও নৌ-পথ প্রকল্পের বৈঠকে আজ প্রধানমন্ত্রীকে এ কথা জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
আজ বুধবার (০১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সচিবালয়ে আয়োজিত এ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলী থেকে বাবু বাজার এবং পোস্তাগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীর চর অংশের নির্মাণ কাজ চলছে এখন। বৃত্তাকার এই সড়ক নির্মাণ হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম রুটের যানবাহনকে আর শহরের ভেতরের পথ ব্যবহার করতে হবে না।
এতে শহরে যানবাহনের চাপ কমবে। এছাড়া সরকার ঢাকা শহর ঘিরে ১১০ কিলোমিটার নদীপথে বিদ্যুৎচালিত নৌযান চালুর পরিকল্পনা নিয়েছে বলেও জানানো হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা