জামালপুরে আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের কারাদণ্ড
জামালপুরে বারবার সমন জারি করা সত্ত্বেও ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় এক চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাজা পরোয়ানা ইস্যুর আদেশ দেওয়া হয়।
আজ বুধবার (০১জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় চিকিৎসক সানজিদা ইসলামকে ২৫০ টাকা জরিমানা করেছেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট চিকিৎসক সানজিদা ইসলাম জমা দিয়েছিলেন। সমন জারি করা সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের একাধিক আদেশে সাড়া দেননি তিনি।
আদালত গত ২৯ জুন তারিখে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলেন এবং আজ বুধবার (১ জুলাই) তারিখে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তিনি সেই আদেশ অমান্য করায় আদালত এই শাস্তিমূলক পদক্ষেপ নেন।
মামলাটিতে আটজন আসামির মধ্যে একজন কারাগারে রয়েছেন এবং অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা