ছুটিতে লিটন দাস, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিলো বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। নিয়মিত অধিনায়ক লিটন দাস ছুটিতে থাকায়, দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। ১৫ জুলাই বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচ।
লম্বা সময় পর দলে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত। রাব্বি সম্প্রতি ইমার্জিং দলে খেলেছেন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে বিশ ওভারের ক্রিকেটে ফিরলেন সৈকত। ওই সিরিজে না থাকলেও ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জিম্বাবুয়ে সিরিজের দলে আছেন, বাদ পড়েছেন সৌম্য সরকার। ফর্ম খারাপ হলেও দলে আছেন সাইফ হাসান।
এদিকে, টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে। শ্রীলঙ্কার এই টুর্নামেন্ট খেলতে তাসকিন-লিটন ইতোমধ্যে বিসিবি থেকে ছাড়পত্রও পেয়েছেন। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও খেলবেন ওই টুর্নামেন্টে।
রিপোর্ট : কা/মা. হা