ATN
শিরোনাম
  •  

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা

         
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় জহির রায়হান নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আজ বুধবার (০১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)-এর বিচারক এএইচ এম শফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জহির রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হররা ডাক্তারপাড়া গ্রামের নুর নবীর ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে জহির তাকে নানাভাবে উত্ত্যক্ত করতো। ঘটনটি জানাজানি হলে ছাত্রীর পরিবার জহিরকে শাসন করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জহির ২০১৮ সালের ৩ মার্চ রাতে ছাত্রীর বাবা-মায়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে জহিরকে আটক করে ও পুলিশে খবর দেয়।

এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে যুবক জহির রায়হানের নাম উল্লেখসহ এজাহার দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে কুষ্টিয়া মডেল থানার উপসহকারী পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম যুবক জহির রায়হানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. আব্দুল মজিদ জানান, ‘কুষ্টিয়া সদর থানার স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে আসামি জহির রায়হানের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজা খাটার আদেশ দেন আদালত।

আসামি রায়হানকে ২০১৮ সালের মার্চে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে আসামি রায়হান জামিনে কারামুক্ত হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ