ATN
শিরোনাম
  •  

ইন্দোনেশিয়ায় ব্রাজিলের মিছিলে ইসরায়েলের পতাকা, দুজনকে পেটাল জনতা

         
ইন্দোনেশিয়ায় ব্রাজিলের মিছিলে ইসরায়েলের পতাকা, দুজনকে পেটাল জনতা

ইন্দোনেশিয়ায় ব্রাজিলের মিছিলে ইসরায়েলের পতাকা, দুজনকে পেটাল জনতা

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর আম্বনে মিছিল বের করেছিলেন ব্রাজিলের সমর্থকরা। তবে এরমধ্যে দুজন মোটরসাইকেল আরোহীর হাতে ছিল দখলদার ইসরায়েলের পতাকা। যা দেখে ক্ষিপ্ত হন আশপাশের মানুষ। ইসরায়েলের পতাকা উড়ানোয় ঘটনাস্থলেই ব্যাপক মারধর করে উপস্থিত জনতা।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল সোমবার (২৯ জুন) এ ঘটনা ঘটে। এদিন রাতে ব্রাজিল রাউন্ড-৩২ এর ম্যাচে জাপানের বিপক্ষে খেলে। এরআগে ব্রাজিলের সমর্থকরা ইন্দোনেশিয়ায় বিশাল মিছিল বের করেন।

কেন ব্রাজিলের মিছিলে ওই দুই কিশোর ইসরায়েলের পতাকা নিয়ে এসেছিল সেটি নিশ্চিত নয়। এছাড়া দেশটির পুলিশ বা কোনো কর্তৃপক্ষ এ নিয়ে কোনো বক্তব্য দেয়নি।

অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মিছিলে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি ওই দুই কিশোরকে প্রথমে থামান। এরপর তাদের হাত থেকে ইসরায়েলের পতাকাটি টান দিয়ে নিয়ে নেন এবং পতাকার লাঠিটি ভেঙে ফেলেন। এর কিছুক্ষণের মধ্যে কয়েকজন এসে তাদের মারধর করা শুরু করেন। বিশেষ করে যার হাতে পতাকাটি ছিল তাকে ব্যাপক আঘাত করা হয়।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিশ দেশ ইন্দোনেশিয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। দেশটির সাধারণ মানুষ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখান। অপরদিকে ইসরায়েলের প্রতি তাদের রয়েছে তীব্র ক্ষোভ। এরমধ্যে ইসরায়েলি পতাকা দেখে ক্ষিপ্ত হয় একটি।

সূত্র: আলজাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ