ইনিংস ও ৮৫ রানে হার, দুই সেশনও টিকতে পারল না বাংলাদেশ
প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ ভাগে ৯ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে এক উইকেটে ৪০ রান তুলে দিন শেষ করেছিল টাইগাররা। তবে সেই সময়ই ওপেনার সাদমান ইসলামকে হারাতে হয়। তৃতীয় দিনের শুরুতে ওই সংগ্রহ নিয়েই ব্যাটিংয়ে নেমে দুই সেশনও টিকতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসেও দলের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। তাওহীদ হৃদয় ও অমিত হাসান রানখাতাই খুলতে ব্যর্থ হন। দিনের শুরুতেই দ্বিতীয় ওভারে আরও একটি ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে গিয়ে বলের লাইনে ব্যাট আনতে না পারায় আউট হন তিনি।
এরপর ব্লেসিং মুজারাবানির শিকার হন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় তৃতীয় স্লিপে, যেখানে ব্র্যাড ইভান্স দারুণ এক ক্যাচ নেন। ১৩ রান করে বিদায় নেন মুমিনুল। তার আউটে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
পরবর্তীতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে উইকেটে যোগ দেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে তারাও বড় জুটি গড়তে পারেননি। শেষ দিকে কোনো ব্যাটারই দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ইনিংস ব্যবধানেই পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স