অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক মাস আগে তার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেও তখন তিনি বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার নিজের ফেসবুক প্রোফাইলেই সম্পর্কের অবস্থান পরিবর্তন করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (২৯ জুন) নাজনীন নীহা তার দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে কেবল ‘এংগেজড’ দিয়েছেন নীহা। তবে সেটা বিয়ে, বাগদান নাকি প্রেম-সেসব পরিষ্কার করেননি। জানাননি কারো নামও। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই ভাবছেন, বাগদান সেরে নিয়েছেন অভিনেত্রী।
এ প্রসঙ্গে নীহা বলেন, ‘আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি এংগেজড। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সাথে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও পাবেন।’
মাস চারেক আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, খবরটি সত্য নয়। তবে এবার তিনি নিজেই দিলেন সম্পর্কের সিলমোহর। যদিও রহস্যটা এবারও বজায় রাখলেন। সম্পর্ক কিংবা সঙ্গী-কোনো কিছুর নামই খোলাসা করলেন না।
উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিষেক ঘটে নাজনীন নীহার। প্রথম নাটকেই বাজিমাৎ করেন। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি