ATN
শিরোনাম
  •  

জাটকা সংরক্ষণে সুগন্ধা নদীতে অভিযান, জব্দ ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল

         
জাটকা সংরক্ষণে সুগন্ধা নদীতে অভিযান, জব্দ ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল

জাটকা সংরক্ষণে সুগন্ধা নদীতে অভিযান, জব্দ ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ ও দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সুগন্ধা ও বাসন্ডা নদীতে অভিযান চালিয়ে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে সুগন্ধা ও বাসন্ডা নদী থেকে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৫ হাজার টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, জাটকা ও অন্যান্য দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় ঝালকাঠি নৌ পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জাটকা সংরক্ষণ অভিযান গত ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এ কর্মসূচির প্রতিপাদ্য— ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি।’

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ