আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন স্টোকস। অবসরের ঘোষণা দেওয়ার পর ট্রেন্ট ব্রিজে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।
ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন একজন ক্রিকেটার হিসেবে বেন স্টোকস বিদায় নিচ্ছেন, যিনি ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এবং নিজের প্রজন্মের অন্যতম পথপ্রদর্শক ব্যক্তিত্ব। চাপের মুহূর্তে তার অসাধারণ পারফরম্যান্স, প্রতিযোগিতামূলক মানসিকতা এবং নেতৃত্ব লক্ষ লক্ষ ভক্তকে এমন সব স্মৃতি উপহার দিয়েছে, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ২০১৯ ও ২০২২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানো, হেডিংলিতে তার মহাকাব্যিক ইনিংস এবং সাহস ও দৃঢ়তার সঙ্গে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার অধ্যায় ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ইংল্যান্ডের হয়ে স্টোকস ১২২টি টেস্ট, ১১৪টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
টেস্ট ক্রিকেটে ১৪টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ২৪৩ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৫২টি উইকেট।
ওয়ানডেতে ৫টি শতক ও ২৪টি অর্ধশতকে ৩ হাজার ৪৬৩ রান করার পাশাপাশি শিকার করেছেন ৭৪টি উইকেট। আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৮৫ রান করার পাশাপাশি নিয়েছেন ২৬টি উইকেট।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স