ATN
শিরোনাম
  •  

রাজশাহীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

         
রাজশাহীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

রাজশাহীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

রাজশাহীতে ছাদে থেকে পড়ে আখতারুজ্জামান (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আখতারুজ্জামান পবা উপজেলার আসাদুজ্জামানের ছেলে। তিনি নগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মৃতের পরিবার এলাকার আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুই ভবনের মাঝখানের ফাঁকা অংশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ