ATN
শিরোনাম
  •  

‘আমি বাংলাদেশকে ভালোবাসি’—আর্জেন্টিনার জয়ের পর হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা মার্তিনেসের

         
‘আমি বাংলাদেশকে ভালোবাসি’—আর্জেন্টিনার জয়ের পর হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা মার্তিনেসের

‘আমি বাংলাদেশকে ভালোবাসি’—আর্জেন্টিনার জয়ের পর হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা মার্তিনেসের

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার গল্প অনেক আগেই পৌঁছে গেছে লাতিন আমেরিকার দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলারদের কাছেও। বিশেষ করে কাতার বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন দুই দেশের মানুষের মধ্যে এক অনন্য ভালোবাসার বন্ধন তৈরি করেছে। সেই ভালোবাসারই আরেকটি উজ্জ্বল প্রকাশ দেখা গেল ২০২৬ বিশ্বকাপে, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের কণ্ঠে।

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ক্যামেরায় ধরা পড়েন মার্তিনেস। এ সময় পেছন থেকে এক প্রতিবেদক ‘বাংলাদেশ’ বলে ডাক দিলে ফিরে তাকান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। এরপরই বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন তিনি।

মার্তিনেস বলেন, ‘ও বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’

এরপর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে অনুরোধ করা হলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

প্রতিবেদক যখন বলেন, বাংলাদেশের সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়, তখন মার্তিনেস আবেগঘন প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা ক্রেজি (পাগল)। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থনটা খুব পছন্দ করি। তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই, সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। তাই... বাংলাদেশের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা।’

মার্তিনেসের এই মন্তব্য আবারও ফুটিয়ে তুলেছে বাংলাদেশ ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে গড়ে ওঠা বিশেষ বন্ধনের চিত্র, যা কাতার বিশ্বকাপের পর থেকে আরও দৃঢ় হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ