বিশ্বকাপের মাঝেই শোকের খবর, অনাগত সন্তান হারালেন ডাচ তারকা
নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেই গভীর ব্যক্তিগত শোকের মুখোমুখি হয়েছেন তারকা ফরোয়ার্ড কোডি গাকপো। ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডাচরা। আগামী ৩০ জুন শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে হৃদয়বিদারক খবর পান এই ফুটবলার।
গাকপোর স্ত্রী নোয়া ভ্যান ডার বিজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গর্ভাবস্থায় তাদের অনাগত সন্তান মারা গেছে। আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘ভাঙা হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের সন্তান গর্ভাবস্থার সময়ই মারা গেছে। ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা তোমাকে সব সময় ভালোবাসব। তুমি সব সময়ই আমাদের ছেলে থাকবে।’
তিনি আরও জানান, শিশুটির নাম রাখা হতো এলাইজা রাফায়েল গাকপো। একই পোস্টে একটি সাদা-কালো আবেগঘন ছবিও শেয়ার করেন তিনি।
পরবর্তী আরেকটি পোস্টে বিজ একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, চার্চে মোমবাতি জ্বালানোর পর তারা তাদের সন্তান স্যামুয়েলকে নিয়ে আঙিনায় গেলে সেখানে আরেকটি শিশুর সঙ্গে দেখা হয়, যার নামও ছিল এলাইজা। তাঁর ভাষায়, এটি ছিল একটি বিশেষ ইঙ্গিত, যা তাঁদের মনে করিয়ে দিয়েছে—তাদের সন্তান যেন এখনো তাদের সঙ্গেই রয়েছে।
স্ত্রীর সেই বার্তাটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্ত ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন গাকপো। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই শুরুর একাদশে খেলা এই ফরোয়ার্ড লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। আমরা অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানানো হোক এবং আমাদের কিছুটা সময় ও জায়গা দেওয়া হোক। ধন্যবাদ।’
কোডি গাকপোর অনাগত সন্তানের মৃত্যুর ঘটনায় নেদারল্যান্ডসের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির সংবাদমাধ্যম ডে টেলিগ্রাফ জানিয়েছে, ব্যক্তিগত এই শোকের মধ্যেও মরক্কোর বিপক্ষে নকআউট ম্যাচে গাকপোর খেলার সম্ভাবনাই বেশি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আপাতত রোনাল্ড কোমানের শিবিরের দিকেই তাকিয়ে আছেন সবাই।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স