ATN
শিরোনাম
  •  

লর্ডস যেন ক্রিকেটের এক জীবন্ত ইতিহাস

         
লর্ডস যেন ক্রিকেটের এক জীবন্ত ইতিহাস

লর্ডস যেন ক্রিকেটের এক জীবন্ত ইতিহাস

নারী টি-২০ বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লন্ডনের লর্ডস। যেখানে প্রতিটি ঘাসের কণা কথা বলে, আর প্রতিটি গ্যালারি ধারণ করে শত বছরের ইতিহাস। আভিজাত্য আর ঐতিহ্যের এই সবুজ চত্বরকে কেন বলা হয় 'হোম অব ক্রিকেট' বা ক্রিকেটের মক্কা?

১৮১৪ সালে লর্ড টমাসের হাত ধরে যাত্রা শুরু এই ঐতিহাসিক ময়দানের। গত দুই শতাব্দীরও বেশি সময় ধরে যা সাক্ষী হয়ে আছে ক্রিকেটের অজস্র মহাকাব্যিক লড়াইয়ের। এর লাল ইটের তৈরি প্যাভিলিয়ন আর ভিক্টোরিয়ান স্থাপত্য যেন জীবন্ত এক ইতিহাস।

লর্ডসের মূল আকর্ষণ এর 'লং রুম'। এই রুমের ভেতর দিয়েই ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন, যা ক্রিকেটে সবচেয়ে বড় সম্মানের একটি। এখানকার ঐতিহাসিক অনার্স বোর্ডে নাম লেখানো যেকোনো ক্রিকেটারের স্বপ্ন। এই বোর্ডে যেমন আছেন স্যার ডন ব্র্যাডম্যান, তেমনই জ্বলজ্বল করছে বাংলাদেশের তামিম ইকবাল, শাহাদাত হোসেন কিংবা মোস্তাফিজুর রহমানদের নাম।

ঐতিহ্যের পাশাপাশি লর্ডস ধারণ করে আধুনিকতাও, যার অনন্য উদাহরণ এর ফিউচারিস্টিক মিডিয়া সেন্টার।

সময়ের সাথে ক্রিকেটের ধরন বদলেছে, কিন্তু লর্ডসের চিরায়ত সৌন্দর্য রয়ে গেছে অপরিবর্তিত।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ