অন্তর্বর্তী সরকারে বিএনপির কিছু গুপ্ত উপদেষ্টা ছিলেন : জামায়াতের সেক্রেটারি
অন্তর্বর্তী সরকারে বিএনপির কিছু 'গুপ্ত উপদেষ্টা' ছিলেন, যারা রাজনৈতিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ১১ দলীয় নেতাদের পরাজিত করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দল বিকেলে ময়মনসিংহে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সংঘাত-সহিংসতা বন্ধ এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই তারা নির্বাচনি ফলাফল মেনে নিয়েছেন।
একই সাথে, খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির পরিণতি ভাল হবে না।
অন্যদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দুটি দেশ সফরে কোনো অর্জন না থাকায় বিএনপির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে।
রিপোর্ট : অ/মা. হা