ATN
শিরোনাম
  •  

জর্ডান ম্যাচের আগেই কেপভার্দেকে নিয়ে ভাবনা মেসিদের

         
জর্ডান ম্যাচের আগেই কেপভার্দেকে নিয়ে ভাবনা মেসিদের

জর্ডান ম্যাচের আগেই কেপভার্দেকে নিয়ে ভাবনা মেসিদের

আগামীকাল রোববার গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-জর্ডান এবং অস্ট্রিয়া-আলজেরিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য ম্যাচটি বড় জয়ে শেষ বত্রিশে কেপ ভার্দের সামনে দাঁড়ানোর আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার। অন্য ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়া লড়বে নকআউট পর্ব নিশ্চিত করতে। দুটি ম্যাচই শুরু হবে আগামীকাল রোববার (২৭জুন) সকাল ৮টায়।

আগের ম্যাচেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে আর্জেন্টিনা। শনিবার জর্ডানের বিপক্ষে ডালাসে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হওয়ার ২৪ ঘণ্টা আগে শেষ বত্রিশে কেপভার্দেকে সামনে পাওয়ার ব্যাপারটিও নিশ্চিত হয়েছে। এখন তো ৪ঠা জুলাইয়ের প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়েই ভাবা উচিত বিশ্ব চ্যাম্পিয়নদের!

জর্ডানের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে সেরা একাদশ খেলাবেন আর্জেন্টিনা কোচ স্কালোনি? ৩৯ বছর বয়সী মেসি মাঠে নামবেন? এই প্রশ্ন উঠবেই।

স্কালোনি এ ম্যাচে কিছু পরীক্ষা–নিরীক্ষা করবেন। তবে মেসি যে জর্ডানের বিপক্ষেও খেলবেন,জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম। এরই মধ্যে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসা মেসি গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন।

যদিও এলএম টেন শুরু থেকেই খেলবেন, না চাপ এড়াতে দ্বিতীয়ার্ধে বদলি নামবেন, চূড়ান্ত নয়। মেসির বিকল্প হিসেবে খেলবেন তরুণ নিকোলাস পাজ।

জর্ডান ম্যাচে পরিবর্তন হবে অন্য জায়গায়। মাংসপেশির চোটে ভোগা গঞ্জালো মন্তিয়েল পুরোপুরি ফিট হয়ে রাইট ব্যাকে ফিরতে পারেন।

আক্রমণে লাওতারো মার্তিনেজের জায়গায় শুরুর একাদশে আসার কথা হুলিয়ান আলভারেজের। মোটামুটি কথা, বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে আর্জেন্টিনা দলে।

জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়ার হাতে তিন পয়েন্ট, আলজেরিয়ারও তাই। তবে সরাসরি গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে যেতে কানসাস সিটির ম্যাচে আলজেরিয়ার সামনে জয়ের বিকল্প নেই।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ