ATN
শিরোনাম
  •  

লালমনিরহাটে আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

         
লালমনিরহাটে আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

লালমনিরহাটে আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ২ পুলিশ কর্মকর্তা হলেন, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলামের বিরুদ্ধে চুরিসহ নানা অপরাধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। এ সময় রাশেদুল ইসলাম গ্রেফতার এড়াতে দুই পুলিশ অফিসারকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে কয়েকটি এলোপাথাড়ি কোপ দেন। তারপর তাদেরকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমীনের হাতের কব্জিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফ।

খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই রুহুল আমিন শ্বঙ্কামুক্ত না হওয়ায় অস্ত্রোপচার করতে সেখান থেকে আজ শনিবার সকালে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘রুহুল আমিনকে অস্ত্রোপচার করাতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ