গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কলম্বিয়ার সামনে রোনালদোর পর্তুগাল
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কলম্বিয়া ও পর্তুগাল। বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৫ টায় শুরু ম্যাচটি মূলত পর্তুগিজ মহানায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং লাতিন আমেরিকান জায়ান্ট কলম্বিয়ার দুর্দান্ত ফর্মের এক রোমাঞ্চকর লড়াই হবে।
মেক্সিকো সিটিতে ফেলে আসা হ্যাটট্রিকটা কি আজ মায়ামির হার্ডরক স্টেডিয়ামে পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো? ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ সিআর-সেভেন উজবেকদের বিপক্ষে হাজার আলোর রোশনাই জ্বেলে ফর্মে ফিরেছেন বলেই কথাটা উঠছে। বয়স যতই ৪১ হোক, পর্তুগিজ মহানায়ক ফর্মে থাকলে ভয়ংকর।
তবে কলম্বিয়া মোটেই এক ধাক্কায় উড়িয়ে দেয়ার দল নয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারাই। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে পর্তুগাল।
দুই দলেরই শেষ ৩২ নিশ্চিত। এই ম্যাচে ড্র করতে পারলেই কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন। কলম্বিয়াকে টপকাতে রোনালদোদের জয়ের বিকল্প নেই।
গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ বত্রিশে আসবে গ্রুপ পর্বের একটি তৃতীয় দল। রানার্সআপ হলে সামনে পড়বে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া বা ঘানার মতো কঠিন দল।
‘আমরা উজবেকিস্তান নই। আমাদের মেরেই হারাতে হবে’-কলম্বিয়া ফরোয়ার্ড লুইস দিয়াজের এই কথা তাতিয়ে দিয়েছে পর্তুগালকে।
কলম্বিয়ার জন্য দুশ্চিন্তা, তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লার্মা, লুকুমি ও মোজিকার ওপর ঝুলন্ত হলুদ কার্ডের খাঁড়া। শিরোপার অন্যতম দাবিদার পর্তুগাল, তবে তাদের জন্য কোপা রানার্সআপ কলম্বিয়ার বর্তমান ফর্ম একটা বড় পরীক্ষা।
এদিকে, আটলান্টা স্টেডিয়ামে একই সময়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গো লড়বে অন্যতম সেরা তৃতীয় দল হয়ে টিকে থাকতে।
রিপোর্ট : প. কু/মা. হা