ATN
শিরোনাম
  •  

বাংলাদেশে প্রথম ও একমাত্র ই-জিরো সার্টিফায়েড পার্টিকেল বোর্ড উন্মোচন করল সুপার বোর্ড

         
বাংলাদেশে প্রথম ও একমাত্র ই-জিরো সার্টিফায়েড পার্টিকেল বোর্ড উন্মোচন করল সুপার বোর্ড

বাংলাদেশে প্রথম ও একমাত্র ই-জিরো সার্টিফায়েড পার্টিকেল বোর্ড উন্মোচন করল সুপার বোর্ড

বাংলাদেশের পার্টিকেল বোর্ড শিল্পে নতুন অধ্যায়ের সূচনা করেছে সুপার বোর্ড। দেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক মানের ই-জিরো (E0) সার্টিফিকেটপ্রাপ্ত পার্টিকেল বোর্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

টি. কে. গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডের দেশব্যাপী স্বীকৃত ব্র্যান্ড সুপার বোর্ডের এ নতুন উদ্ভাবন ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা ও সমর্থন অর্জন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, স্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আন্তর্জাতিক মানসম্পন্ন E0 বোর্ড বাজারে আনা দেশের নির্মাণ ও আসবাব শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ফরমালডিহাইড নির্গমনের মাত্রা E0, E1 এবং E2—এই তিনটি শ্রেণিতে বিভক্ত। এর মধ্যে E0 হলো সর্বোচ্চ এবং সবচেয়ে কঠোর মান, যেখানে ফরমালডিহাইড নির্গমনের মাত্রা প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকে এবং মানবস্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত। এতদিন বাংলাদেশের বাজারে E1 বা তার নিচের মানের পণ্যই সীমাবদ্ধ ছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সুপার বোর্ড আমেরিকার CARB/EPA স্বীকৃত বাংলাদেশের প্রথম ও একমাত্র E0 সার্টিফিকেট অর্জন করেছে।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও সুপার বোর্ড E0 পণ্য উন্মোচন অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় স্থপতি, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য স্থপতি কাজী গোলাম নাসির, স্থপতি ও অধ্যাপক আবু সাঈদ এম. আহমেদ, বিজনেস ডিরেক্টর মো. শফিউল আথার, বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক, টি. কে. গ্রুপের উপদেষ্টা মাহফুজুর রহমান, হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী, হেড অব বিজনেস অপারেশন আবু ফাতাহ মো. জাবেদ, হেড অব ব্র্যান্ড (টি. কে. গ্রুপ) মো. ইব্রাহিম খলিল নয়ন, এজিএম (QC/QA ও R&D) ইঞ্জি. মো. শাহ নেওয়াজ এবং হেড অব ব্র্যান্ড (সুপার বোর্ড) আ. আ. মু. আবিদ।

বক্তারা বলেন, সুপার বোর্ডের এ উদ্যোগ কেবল একটি নতুন পণ্যের উদ্বোধন নয়; বরং বাংলাদেশের ইন্টেরিয়র ও নির্মাণশিল্পে স্বাস্থ্যসচেতনতার নতুন যুগের সূচনা। আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যনিরাপদ E0 বোর্ডের প্রবর্তন দেশের নির্মাণ ও আসবাব শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং ভোক্তাদের জন্য আরও নিরাপদ ও টেকসই সমাধান নিশ্চিত করবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ