ATN
শিরোনাম
  •  

দখল-দূষণে বিপন্ন দিনাজপুরের ঘাগড়া-গিরিজা খাল

         
দখল-দূষণে বিপন্ন দিনাজপুরের ঘাগড়া-গিরিজা খাল

দখল-দূষণে বিপন্ন দিনাজপুরের ঘাগড়া-গিরিজা খাল

দিনাজপুর শহরের পানি নিষ্কাশনের অন্যতম পথ ঘাগড়া-গিরিজা খাল। কয়েক বছর আগে সংস্কার ও দখলমুক্ত করা হলেও আবারও দখল-দূষণের কবলে পড়েছে ঐহিত্যবাহী এই খালটি। খালের পাড় ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, আবর্জনায় ভরাট হয়ে পড়ছে খালের বিভিন্ন অংশ। ফলে, ভরা বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা করছেন শহরবাসী।

দিনাজপুর শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘাগড়া-গিরিজা খাল। এক সময়ের সৌন্দর্যের প্রতীক খালটি দিয়ে শহরের পানি নিষ্কাশন হতো। কিন্তু এখন এর অনেক অংশই পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। খালের দুই পাড় দখল করে আবারও গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ খাল দুটি ১৮৫১ সালে শহরের জলাবদ্ধতা নিরসনে খনন করা হয়েছিল। ২০২১ সালে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খালের ১৫ কিলোমিটার অংশ সংস্কার ও পুনঃখনন করে জেলা প্রশাসন। তখন ৪৩৮ জন অবৈধ দখলদারের তালিকা করে উচ্ছেদ অভিযানও চালানো হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আবারও সেই আগের চিত্র ফিরে এসেছে। কোথাও খালের প্রশস্ততা কমে গেছে, কোথাও বন্ধ হয়ে পড়েছে পানির স্বাভাবিক প্রবাহ।

পরিকল্পিতভাবে পুনঃখনন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এই পরিস্থিতি। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রবও। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা।

খাল রক্ষণাবেক্ষণ ও দখল-দূষণরোধে আর্থিক সীমাবদ্ধতার কথা জানালেন পৌর প্রশাসক।

দিনাজপুরবাসীর শঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে এই বর্ষায় জলাবদ্ধতায় ভুগতে হবে শহরবাসীকে।

রিপোর্ট : তু. ত/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ