তাপপ্রবাহের মধ্যেও আজ ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে গরম
আষাঢ় মাস চললেও দেশে এখনও বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না। শনিবার (২৭ জুন) ১৩ আষাঢ়েও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।
শুক্রবার (২৭ জুন) সারা দেশে বৃষ্টিপাত ছিল তুলনামূলক কম। সবচেয়ে বেশি ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। অন্যদিকে রাজশাহী, পাবনা ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও রাজশাহী, পাবনা ও যশোরে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শনিবার বেলা ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স