ইতালিতে নিজ বাসায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত
ইতালিতে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের নারী ও শিশুসহ তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।
এ ঘটনায় আহত হয়েছেন কামাল উদ্দিন বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর তারা বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় বাইরে থাকা ছেলে অয়ন বাসায় ফিরে একটি কক্ষে প্রবেশের সময় ঘটনাটি টের পান। দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।
অয়নের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুল, তার স্ত্রী ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহত প্রবাসী কামাল উদ্দিন বাবুলের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স