রূপকথার যাত্রা অব্যাহত, সৌদিকে রুখে আর্জেন্টিনার মুখোমুখি কেপ ভার্দে
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে রূপকথার গল্পই লিখছে কেপ ভার্দে। শুক্রবার হিউস্টনে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। শেষ ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে তারা।
একই সময়ে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারানোয় বিশ্ব র্যাঙ্কিংয়ের ৬৭তম স্থানে থাকা কেপ ভার্দে গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করে। তিনটি ম্যাচেই ড্র করে তিন পয়েন্ট সংগ্রহ করা দলটি আগামী ৩ জুলাই মিয়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে।
মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার দিক থেকে তৃতীয় ক্ষুদ্রতম দেশের প্রতিনিধিত্ব করছে। নকআউট নিশ্চিত হওয়ার পর আবেগে কেঁদে ফেলেন দলের খেলোয়াড়রা। গ্যালারিতে থাকা সমর্থকদের অনেকের চোখেও ছিল আনন্দাশ্রু।
গ্রুপ পর্বে স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও শেষ পর্যন্ত সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়। অভিষিক্ত কেপ ভার্দে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে ওঠে। অন্যদিকে উরুগুয়ে ও সৌদি আরব দুটি করে পয়েন্ট নিয়ে বিদায় নেয়।
ইতিহাস গড়ার ম্যাচে কেপ ভার্দের কোচ বাবিস্তা রু একাদশে পাঁচটি পরিবর্তন আনেন, যার কয়েকটি ছিল বাধ্যতামূলক। তবে তিনি আস্থা রাখেন অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহোর ওপর।
৪০ বছর বয়সী এই গোলরক্ষকই প্রথম ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কেপ ভার্দেকে ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ পয়েন্ট এনে দেন। এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে শেষ ৩২-এ ওঠার স্বপ্ন জিইয়ে রাখে দলটি।
সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামে কেপ ভার্দে। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার জন্য জয় ছিল সৌদি আরবেরও একমাত্র লক্ষ্য।
ম্যাচের ৩৩তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল-তামবাকতি চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় সৌদি আরব। প্রথমার্ধে উইলি সেমেডোর একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে গেলেও দুই দলই তেমন পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
বিরতির তিন মিনিট পর পোস্টের কাছ থেকে দারুণ একটি সুযোগ নষ্ট করেন জামিরো মন্টেইরো। পরে কেভিন পিনার দূরপাল্লার শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ ১৫ মিনিটে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। জয়ের জন্য মরিয়া সৌদি আরব আক্রমণে ছন্দ খুঁজে পায়নি। ৭৫তম মিনিটে গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসিস দুর্দান্ত এক সেভ করে লারোস ডুরাটেকে গোলবঞ্চিত করেন এবং সৌদি আরবকে ম্যাচে টিকিয়ে রাখেন।
ড্র-ই যথেষ্ট ছিল কেপ ভার্দের জন্য। তবে ম্যাচের শেষ মুহূর্তগুলোতে তারাই গোল করার সবচেয়ে ভালো সুযোগ তৈরি করেছিল। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত এক পয়েন্ট নিয়েই ইতিহাস গড়ে নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স