এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ানো বা বিরূপ মন্তব্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ জড়িতদের আটক করবে।
শুক্রবার (২৬ জুন) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে কোনো ছাড় দেওয়া হবে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর ও বিরূপ মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধে পুলিশ আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করবে এবং আটক করবে।’
পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশও দেন তিনি।
শিক্ষা ব্যবস্থায় চলমান সংস্কারের প্রসঙ্গ তুলে ড. মিলন বলেন, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও কমন বিষয়গুলোতেও অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে সব ধারার শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে আরও সমতা নিশ্চিত হবে।
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা পর্যাপ্ত না থাকায় অনেক প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শনের বাইরে থেকে যাচ্ছে। এ সংকট মোকাবিলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করে পরিদর্শনের সংখ্যা ও পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও মতবিনিময় সভায় অংশ নেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স