রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় সফর শেষ করে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইফ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরাও। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় শুক্রবার বিকাল সোয়া ৫টায় তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে প্রথমে মালয়েশিয়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।
চীন সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরের শেষ দিনে, শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স