ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ জুন) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে।
এদিকে, ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে গালফ নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ফিভোলকসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে এবং ১২ কিলোমিটার পশ্চিমে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় সতর্কতা জারি করেছে ফিভোলকস। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স