বিশ্বকাপের গ্রুপ এইচে স্পেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে উরুগুয়ে শিবিরে অস্থিরতার খবর প্রকাশ করেছে রেডিও স্টেশন এস্পেকটেডোর ডেপোর্টেস। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেদেরিকো ভালভার্দে ও সার্জিও রখেতসহ কয়েকজন সিনিয়র ফুটবলার প্রধান কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ওই খেলোয়াড়রা কোচের প্রশিক্ষণ পদ্ধতি এবং ম্যাচ পরিকল্পনায় পরিবর্তনের দাবি জানান। বৈঠকে ম্যানিয়েল উগারতে ও রড্রিগো বেন্টাংকুরও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
খেলোয়াড়দের অভিযোগ, অতিরিক্ত অনুশীলনের কারণে দলের বেশ কয়েকজন ফুটবলার চোটে পড়েছেন। পাশাপাশি স্পেনের বিপক্ষে নিচু রক্ষণ (লো ব্লক) গড়ে পাল্টা আক্রমণভিত্তিক কৌশলে খেলার প্রস্তাবও দেন তারা।
তবে খেলোয়াড়দের দাবিতে সাড়া না দিয়ে বিয়েলসা পুরো দলকে নিয়ে আরেকটি বৈঠক করেন। প্রায় ৪৮ মিনিট ধরে তিনি নিজের পরিকল্পনা ও ফুটবল দর্শন ব্যাখ্যা করেন। রেডিও প্রতিবেদনের দাবি, ওই বৈঠকে তিনি জানান, দলটি ‘মিররড ফরমেশন’-এ খেলবে। একই সঙ্গে অভিযোগ করেন, লুইস সুয়ারেজকে দলে না ডাকা এবং মাহিতান নানদেজকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখার কারণে কিছু খেলোয়াড় তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মারেটিন কাসেরেস ও ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর মতো কয়েকজন ফুটবলারের ক্যারিয়ার গড়ে তুলতে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন বিয়েলসা। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন খেলোয়াড় বৈঠক ছেড়ে বেরিয়ে যান। পরে হোসে মারিয়া হিমেনেজ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি।
রেডিও চ্যানেলটির দাবি, উরুগুয়ে ফুটবল ফেডারেশনের এক পরিচালক পুরো ঘটনার বিষয়ে অবগত রয়েছেন। তিনি রেডিও স্টেশনকে জানিয়েছেন, ‘এক মাসেরও কম সময়ের মধ্যে’ বিয়েলসা উরুগুয়ে জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন।
তবে স্পেন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিয়েলসা কিংবা ফরোয়ার্ড রড্রিগো আগুয়ের। একইভাবে অভিযুক্ত খেলোয়াড়রা এবং উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স