ATN
শিরোনাম
  •  

হামে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৭

         
হামে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৭

হামে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৭

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে প্রাণ হারিয়েছেন ৬০৯ জন।

হামের লক্ষণ নিয়ে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে এ সংখ্যা ২৬৩। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৭৭ জন, ময়মনসিংহে ৫৬ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৩৯ জন, খুলনায় ২৭ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ৮৬৯ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৭৮৬ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭৯ জন, চট্টগ্রামে ১৮৫ জন, বরিশালে ১২১ জন, সিলেটে ৬৪ জন, খুলনায় ৪৫ জন, রাজশাহীতে ৪২ জন, ময়মনসিংহে ৩৯ জন এবং রংপুরে ১১ জন রয়েছেন।

এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৮১ হাজার ২৮৩ জন। তাদের মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ