নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য বৃদ্ধ মা আনজুমান আরাকে (৬৭) মারধর এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলে আসাদুজ্জামান শামীমকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
আসাদুজ্জামান শামীম উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, আনজুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। সেই সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন শামীম।
অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন শামীম ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে আনজুমান আরা চিকিৎসা নেন। পরে তিনি বাড়িতে ফিরে গেলে গত ১৪ জুন আবারও তার ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বস্তাবর গ্রামে অভিযান চালিয়ে আসাদুজ্জামান শামীমকে গ্রেফতার করে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পিতামাতার প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স