ATN
শিরোনাম
  •  

দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

         
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাস। ফাইল ছবি

আজ শুক্রবার দুপুর থেকে টানা ৬ ঘণ্টা ঢাকা জেলার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ওইসব গ্যাস সরবরাহ বন্ধ রাখাহবে।

গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে পাগলা রেলস্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এ জন্য আজ শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ঢাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তাই গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ