নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে অভিযুক্ত জুয়েলকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল বড়ভিটা ইউনিয়নের ময়দান পাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিনের বড় ছেলে।
জানা গেছে, জুয়েল তার মা মারুফা বেগমসহ গ্রামের বাড়িতে থাকতেন। ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করতেন।
লাভিন গত ৩ জুন ঢাকা থেকে এসে তার মাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তিনি ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পান।
এতে সন্দেহ হওয়ায় থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান লাভিন। পরে হত্যার আলামত দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের লাশ ৩ জুন রাত ১২টা ১০ মিনিটে উদ্ধার করা করা হয়।
এ ঘটনায় নিহতের ছোট ছেলের অভিযোগ করেন, তার বড়ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। পরে এ ঘটনায় লাভিন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মাকে হত্যা করে পুঁতে রাখার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে তার জবানবন্দি নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস