ATN
শিরোনাম
  •  

রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

         
রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে হাইকমিশনার তাঁর পরিচয়পত্র পেশ করেন।

বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিলে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার। তিনি হাইকমিশনার পদে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।

হাইকমিশনার পদে নিয়োগের পর গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ