ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত সরকার (১৮) পৌরসভার ঝাউদিয়া গ্রামের বিনানন্দ সরকারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলার বকশিপুর গ্রামে গঙ্গা পূজা দেখতে যাচ্ছিলেন জয়ন্ত। মোটরসাইকেলটি তিনিই চালাচ্ছিলেন। পথে রঘুনন্দনপুর গ্রামের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা