ATN
শিরোনাম
  •  

ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুই ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা!

         
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুই ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা!

ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুই ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা!

ভয়াবহ জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৭ দশমিক ২ মাত্রার প্রথম কম্পনের উৎপত্তি হয় সান ফেলিপে অঞ্চলের কাছে। এরপর মোরোনের দক্ষিণ-পশ্চিমে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী কারাকাসে বেশ কয়েকটি বহুতল ভবনও ধসে পড়ার খবর পাওয়া গেছে।

ধ্বংসস্তূপে আটকে পড়েছেন ১ লাখের বেশি মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্থ হয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা। ভেনেজুয়েলার পাশাপাশি প্রতিবেশী কলম্বিয়া এবং ক্যারিবীয় অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় বাসিন্দাদের খোলা স্থানে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হতাহেতর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে!

পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ পরবর্তী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ