ATN
শিরোনাম
  •  

পাচার হওয়া অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

         
পাচার হওয়া অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

পাচার হওয়া অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ব্যাংক খাতের অনিয়ম ও বিদেশে পাচার হওয়া খেলাপি ঋণের অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে সরকার। প্রথম ধাপে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস. আলম, বেক্সিমকো, সিকদার, নাসা এবং ওরিয়ন গ্রুপ-সংশ্লিষ্ট ছয়টি মামলায় কাজ শুরু হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

বেলা তিনটায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, ৯টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এনডিএ সই করে ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

অর্থমন্ত্রী জানান, দেশে বর্তমানে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখের বেশি। আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫ শতাংশ। আগামী অর্থবছরে মুদির দোকান, বিউটি পারলারসহ আরও কয়েকটি খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।

মন্ত্রী আরও বলেন, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ৭৫ হাজার ৯০৩ কোটি টাকার জরুরি সহায়তা দিয়েছে। বর্তমানে দেশে ৬৩টি ব্যাংক ১১ হাজার ৩২৬টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

রিপোর্ট : সা. সু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ