নারী টি-২০ বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
নারী টি-২০ বিশ্বকাপে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত বলেই নয়, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটা জিততে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত মোস্তারি-মেঘলারা।
পাকিস্তানকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এক আসরে দুই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। তবে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতকে হারাতেই হবে নিগার সুলতানা জ্যোতিদের।
দুই জয় এলেও ব্যাটিংয়ে এখনো ধারাবাহিক হতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই অনুশীলনে ব্যাটিংয়েই বাড়তি নজর টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের বিপক্ষে জয় অবশ্য দলকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস।
ভারতের শক্তিশালী পেস আক্রমণের কথা মাথায় রেখে পুরুষ নেট বোলারদের গতিময় ডেলিভারিতে অনুশীলন করেছেন বাংলাদেশের ব্যাটাররা। সুপ্তা-মোস্তারিরা ঝালিয়ে নিয়েছেন শর্ট বল আর বাউন্স সামলানোর প্রস্তুতি।
অন্যদিকে, হারমানপ্রীত কৌর আর স্মৃতি মান্ধানাদের মতো বিধ্বংসী ব্যাটারদের থামাতে ওল্ড ট্রাফোর্ডে নিজেদের বোলিং নিয়ে আলাদা করে কাজ করেছেন মারুফা, মেঘলা ও ফাহিমারা।
সেমিফাইনালের লড়াইয়ে গ্রূপে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকা তিন দলের সম্ভাবনাই সমানভাবে বেঁচে আছে। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতও খেলবে তাদের সর্বোচ্চটা দিয়ে। আর ভারত-বাংলাদেশ মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা।
রিপোর্ট : ই/মা. হা