৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই কোনটি? যে কেউ একবাক্যে বলবেন-ব্রাজিল বনাম আর্জেন্টিনা! কিন্তু বিশ্বকাপে এই দুই দল শেষ মুখোমুখি হয়েছিল ৩৬ বছর আগে। এরপর বদলে গেছে প্রজন্ম, কিন্তু বিশ্বকাপের মঞ্চে আর কখনো দেখা মেলেনি লাতিন ক্ল্যাসিকোর। অবশেষে সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে এবারের বিশ্বকাপে। কিভাবে, কোন সমীকরণ মিললে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন।
একদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে লিওনেল মেসির মুকুট ধরে রাখার শেষ লড়াই, অন্যদিকে ব্রাজিলের দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা হেক্সা জয়ের অন্তহীন ক্ষুধা। ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের ম্যাচ দেখতে মুখিয়ে থাকে ফুটবল ভক্তরা। আর সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তাহলে তো কথায় নেই। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল ব্রাজিল।
এরপর কেটে গেছে প্রায় ৩ যুগ, কিন্তু দেখা হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার। তবে ভক্তদের সেই অপেক্ষা শেষ হতে পারে এই বিশ্বকাপে। সমীকরণ মিলে গেলে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুগের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ম্যাচে তারা মাঠে নামবে জর্ডানের বিপক্ষে। ওই ম্যাচ জিতলে দ্বিতীয় রাউন্ডে তারা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্স আপদের বিপক্ষে। যেখানে এগিয়ে রয়েছে উরুগুয়ে।
অন্যদিকে বিশ্বকাপের শুরুটা ভালো করতে না পারলেও হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপে টেবিলে সিংহাসনে ফিরেছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার এড়াতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। এমনটি হলে পরের রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হবে জাপান।
ফলে ব্রাজিল-আর্জেন্টিনা এই অবস্থানে থেকে যদি দ্বিতীয়, তৃতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরোতে পারে তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল সবশেষ ১৯৯০ সালের ২৪ জুন মুখোমুখি হয়েছিল। ইতালি বিশ্বকাপে ১৯৯০ সালে সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
রিপোর্ট : ব. মি/মা. হা