রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন দারুসসালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম।
তিনি জানান, টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ৮টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এতে কেউ আহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের আউটগোয়িং অংশ থেকে প্রায় ১০০ ফুট পশ্চিমে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স