ATN
শিরোনাম
  •  

ফ্যাসিবাদবিরোধী প্রতিশ্রুতি থেকে সরে গেছে বিএনপি: জামায়াত আমির

         
ফ্যাসিবাদবিরোধী প্রতিশ্রুতি থেকে সরে গেছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিবাদবিরোধী প্রতিশ্রুতি থেকে সরে গেছে বিএনপি: জামায়াত আমির

ক্ষমতায় আসার পর বিএনপির অবস্থান বদলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, নির্বাচনের আগে দলটি বলেছিল—ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত সব খুন, গুম ও নির্যাতনের বিচার তারা করবে। কিন্তু ক্ষমতায় বসার পর সেই অবস্থান থেকে তারা সরে এসেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম-খুনের বিচার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের কথিত ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়ে আন্দোলনের মধ্য দিয়ে প্রায় দুই বছর আগে জনগণ মুক্তি পেয়েছে। সে সময় যেসব রাজনৈতিক শক্তি নিজেদেরও নির্যাতিত ও মজলুম হিসেবে দাবি করেছিল, তাদেরই একটি দল এখন ক্ষমতায় রয়েছে। তিনি দাবি করেন, ক্ষমতায় এসে তারা আগের অবস্থান পরিবর্তন করেছে এবং প্রতিশ্রুত বিচার কার্যক্রম বাস্তবায়ন করছে না।

তিনি আরও বলেন, গত চার মাসে দেশে ৬০০ জনের বেশি মানুষ নির্মমভাবে নিহত হয়েছে। অতীতে যারা নিজেদের কর্মীদের ক্ষেত্রেই দায়বদ্ধতা দেখাতে ব্যর্থ হয়েছে, তারা দেশের ২০ কোটি মানুষের প্রতি কতটা দায়িত্বশীল থাকবে—এ নিয়ে প্রশ্ন রয়েছে।

জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী অবস্থান থেকে সরে গিয়ে এখন সেই একই ধরনের রাজনৈতিক পথে হাঁটছে, যাকে তিনি ফ্যাসিবাদী ধারা হিসেবে উল্লেখ করেন। তার মতে, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্ষেত্রসহ বিভিন্ন জায়গায় দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যাংক খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপ এবং প্রশাসনিক কাঠামোতে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা একদলীয় শাসনের দিকে নিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিচারের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত না করলে জনগণ এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, দলের ভেতর ও পূর্ববর্তী সরকারের মধ্য থেকেই কিছু “স্বাক্ষ্য” পাওয়া গেছে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা অতীতে নির্যাতিত ছিলেন, তারা যেন এখন ক্ষমতায় গিয়ে নির্যাতকের ভূমিকায় না যান এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করেন।

জামায়াত আমির বলেন, ধর্মীয় আদর্শের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান গ্রহণ করা হলে তা সফল হবে না। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় শাসনের বিরুদ্ধে নতুন আন্দোলনের প্রয়োজন হতে পারে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ