‘দক্ষিণী ইন্ডাস্ট্রি কিছুটা পুরুষতান্ত্রিক’, বলিউডকে এগিয়ে রাখলেন তামান্না
অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে। তবে অভিনেত্রী তামান্না ভাটিয়ার ক্যারিয়ারের বড় সাফল্য এসেছে তেলুগু সিনেমা থেকে। প্রায় দুই দশকের অভিনয়জীবনে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম শীর্ষ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সেই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দক্ষিণী ইন্ডাস্ট্রিকে ‘কিছুটা পুরুষতান্ত্রিক’ বলে মন্তব্য করেছেন তামান্না।
সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় সিনেমায় নারীদের অবস্থান ও কাজের পরিবেশ নিয়ে নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, সেখানে নারীদের প্রতি একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, যা সবসময় ইতিবাচক নয়। তুলনামূলকভাবে বলিউড এ ক্ষেত্রে অনেক বেশি সুযোগ তৈরি করে দেয়।
তামান্না বলেন, “হিন্দি চলচ্চিত্র জগতে সাধারণত দুই ধরনের শিল্পী দেখা যায়। কেউ অভিনয়নির্ভর চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, ফলে তারা সবসময় গ্ল্যামারাস গান বা নাচের অংশে থাকেন না। আবার অনেকে অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক উপাদানসমৃদ্ধ কাজেও সমানভাবে অংশ নেন। বলিউড এই দুই ধরনের শিল্পীকেই জায়গা দেয়। আর যারা দুই ক্ষেত্রেই দক্ষতা দেখাতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।”
দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে একটি বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়। নারীদের প্রতি সেই দৃষ্টিভঙ্গি খুব একটা ইতিবাচক বা প্রশংসাসূচক নয়। তবে আমি ইন্ডাস্ট্রিটির সংগীতনির্ভর ধারা বুঝতে পেরেছিলাম। সেখানে তারকাসুলভ উপস্থিতিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্যিক সাফল্যের দৃষ্টিকোণ থেকে দেখলে অনেক সময় সিনেমার পরিসরও সীমিত হয়ে পড়ে।”
তবে নিজের এই মন্তব্যকে ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি হিসেবেই দেখতে বলেছেন তামান্না। তিনি উল্লেখ করেন, অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। তার মতে, যেসব অভিনেত্রী এক দশকের বেশি সময় ধরে সফলভাবে ক্যারিয়ার ধরে রাখতে পেরেছেন, তারা অভিনয়নির্ভর চলচ্চিত্রের পাশাপাশি নাচ-গানভিত্তিক বাণিজ্যিক সিনেমাতেও সমান পারদর্শিতা দেখিয়েছেন।
এদিকে বর্তমানে তামান্না ব্যস্ত তার নতুন ছবি ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তি নিয়ে। দীপক মিশ্র পরিচালিত এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স