বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে ২৪ লাখ টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ চীনা নাগরিকের
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক। অভিযোগ নিয়ে থানায় গেলেও ঘটনাস্থল অন্য এলাকায় হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দিয়েছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় যান চীনা নাগরিক আন হংওয়েই। তবে অভিযোগের ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে জানার পর পুলিশ তাকে সাভার থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়।
আন হংওয়েই দাবি করেন, তার স্ত্রী মোর্শেদা প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। এ কারণেই তিনি পুলিশের সহায়তা চাইতে থানায় এসেছিলেন।
অভিযুক্ত মোর্শেদা বেগমের মা শাহানা বেগম বলেন, বিয়ের কয়েকদিন পর তার মেয়ে স্বামীকে নিয়ে ঢাকায় কর্মস্থলে চলে যায়। এরপর থেকে তারা আর বাড়িতে ফেরেননি। ঘটনার বিষয়ে তিনি পরে জানতে পেরেছেন বলে জানান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, চীনা নাগরিক থানায় এসেছিলেন এবং অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে ঢাকার সাভারে ঘটেছে বলে জানা গেছে। তাই তাকে সাভার থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভাষাগত জটিলতার কারণে ওই ব্যক্তির বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি তুলে ধরেন।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় চীনা নাগরিক আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স