ATN
শিরোনাম
  •  

হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৫

         
হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৫

হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৫

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে।

এ সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া নতুন হাম রোগীর সংখ্যা ১২৬ জন। ফলে ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ২৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৪ হাজার ৯৭১ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে ৫৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে আরও ৯৩ জন শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ