অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে গুরুত্বপূর্ণ এই জয়ের পরই নতুন উদ্বেগে পড়েছে দলটি। হাঁটুর চোটে আক্রান্ত হয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরোকে। যদিও তার চোটের মাত্রা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করেন রোমেরো। চোটের কারণে খেলা চালিয়ে যেতে না পেরে তিনি মাঠ ছাড়েন। তার পরিবর্তে রক্ষণভাগে নামানো হয় অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘রোমেরোর চোট কতটা গুরুতর, তা এখনও পরিষ্কার নয়। সমস্যাটি আগে থেকেই ছিল। আগামীকাল বা পরশুর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আশা করছি বিষয়টি গুরুতর কিছু হবে না।’
তিনি আরও বলেন, ‘রোমেরো আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে কোনো খেলোয়াড় অনুপস্থিত থাকলে অন্যরা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকে। তবুও পূর্ণ শক্তির দল পাওয়া সবসময়ই স্বস্তিদায়ক।’
জানা গেছে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন রোমেরো। সেই চোটের কারণে মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একই হাঁটুতে আবারও অস্বস্তি অনুভব করেছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম।
দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে রোমেরোকে বিশ্রামে রাখা হতে পারে। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রাম নিয়ে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরার চেষ্টা করবেন তিনি।
এদিকে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ছন্দে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তার করা পাঁচ গোলের সুবাদেই আগেভাগে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে রোমেরোর সম্ভাব্য অনুপস্থিতি দলটির রক্ষণভাগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স