মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা
মালয়েশিয়া সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফরে রওনা হওয়ার পর এক বার্তায় দেশটির সরকার ও জনগণের প্রতি এই কৃতজ্ঞতা জানান।
মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রীর ওই বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তায় তারেক রহমান বলেন, তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তায় গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাব তাদের মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। তিনি উল্লেখ করেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময় থেকেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, যা কয়েক দশকের পুরোনো।
বার্তায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।
তিনি আরও বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগ বিভিন্ন ক্ষেত্র ও সমাজের নানা স্তরে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান বহুমাত্রিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স