ATN
শিরোনাম
  •  

১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

         
১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এদের সবার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। দুর্নীতি মামলার আসামি হিসেবে ইন্টারপোলের সহায়তায় এদেরকে দেশে ফেরানো সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।

পাঁচ আগস্টের পর দুর্নীতির বিভিন্ন অভিযোগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন- দুদক। রাজউকের প্লট জালিয়াতিসহ বেশ কিছু দুর্নীতির প্রমাণ পেয়ে, শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি মামলা করেছে সংস্থাটি।

দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানাসহ পরিবারের অনেক সদস্যদের বিরুদ্ধে। এর বাইরে আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রী, এমপি এবং সে সময়কার আমলা ও ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা হয়েছে। এদের অনেকেই বিভিন্ন দেশে পলাতক।

দুদক জানিয়েছে, বিদেশে পলাতক এমন ১০ জনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহয়তা চাওয়া হয়েছে।

এ বিষয়ে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, রাজনৈতিক বিবেচনায় বিদেশে থাকা আসামি দেশে ফেরানো কঠিন হলেও, দুর্নীতি মামলার আসামি ফেরানো তুলনামূলক সহজ।

দুর্নীতির মামলার আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ সম্প্রতি দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। তাকে দেশে আনার চেষ্টা চালাচ্ছে সরকার।

রিপোর্ট : তা. সৌ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ