ATN
শিরোনাম
  •  

অভিনেতা পলাশের জন্য আর্জেন্টিনা-ভক্তের উপহার

         
অভিনেতা পলাশের জন্য আর্জেন্টিনা-ভক্তের উপহার

অভিনেতা পলাশের জন্য আর্জেন্টিনা-ভক্তের উপহার

ফুটবলে নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশের প্রিয় দেশ ব্রাজিল। কিংবদন্তি পেলের ঐতিহ্য ধরে রেখে নান্দনিক ফুটবল উপহার দিয়ে যাওয়া এ দলটির একনিষ্ঠ সমর্থক তিনি। এবারের বিশ্বকাপেও তাই সরব রয়েছেন হলুদ জার্সির পক্ষে।

সেই পলাশের ঠিকানায় এলো ব্যতিক্তম এক উপহার। তাও আবার আর্জেন্টিনা-ভক্তের কাছ থেকে! মঙ্গলবার বিকালে ফেসবুকে বিষয়টি পলাশ নিজেই সামনে এনেছেন। পলাশের পোস্ট করা ছবিতে দেখা গেল, ওই ভক্ত তার জন্য পাঠিয়েছেন আম। আর প্রতিটি আমে লাগানো রয়েছে ব্রাজিলের পতাকার স্টিকার।

বিষয়টি নিয়ে পলাশ বলেন, ‘এটাই ফুটবলের সৌন্দর্য। যে মানুষটা আমাকে ব্রাজিলের ষ্টিকার লাগিয়ে সুদুর নওগাঁ থেকে আমগুলো পাঠিয়েছে, সেই মানুষটা নিজেই একজন আর্জেন্টাইন ফ্যান। আমার অভিনয়, আমার কাজগুলো তার ভালোলাগে। ভালোবেসে তাই পাঠিয়েছে। চিঠিও দিয়েছে সাথে। দল মতের উর্ধ্বে গিয়ে আমরা দিনশেষে মানুষ। বাংলাদেশের মানুষ। মানুষটা তা প্রমাণ করলো।’

ছবি
আমের সঙ্গে পাঠানো চিঠিতে মিশকাত জারির ইসলাম নামের ওই ভক্ত লিখেছেন, ‘আমি আপনার অনেক বড় একজন ভক্ত। পর্দায় আপনার অভিনয় দেখে যতটা হাসি, তার চেয়ে বেশি মুগ্ধ হই আপনার পরিশ্রম আর স্বাভাবিক ব্যক্তিত্ব দেখে। কাবিলা চরিত্রের মাধ্যমে আপনি অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমগুলোতে ব্রাজিলের স্টিকার দেখে নিশ্চয়ই হাসবেন। আপনার ব্রাজিল-প্রেমের কথা জেনেই লাগিয়েছি। যদিও আমি একজন আর্জেন্টাইন ফ্যান। মাঠে আমরা প্রতিপক্ষ। কিন্তু আপনার অভিনয়ের ভক্ত হিসেবে আমি আপনার দলে।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ