ATN
শিরোনাম
  •  

চীনের সঙ্গে সৌরবিদ্যুৎ নিয়ে বড় চুক্তি সই হতে যাচ্ছে : চিফ হুইপ

         
চীনের সঙ্গে সৌরবিদ্যুৎ নিয়ে বড় চুক্তি সই হতে যাচ্ছে : চিফ হুইপ

চীনের সঙ্গে সৌরবিদ্যুৎ নিয়ে বড় চুক্তি সই হতে যাচ্ছে : চিফ হুইপ

প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল বিষয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ মঙ্গলবার গবেষণা সংস্থা সিপিডির আয়োজনে বাজেট এবং সেৌরবিদ্যুতবিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।

সেমিনারে বক্তাদের অভিমত সৌর বিদ্যুতের ক্ষেত্রে পাকিস্তানের মডেল অনুসরন করতে পারে বাংলাদেশ ।

বিদ্যুত সংকট আর লোডশেডিংয়ের চাপে কয়েক বছর আগে পাকিস্তানের সাধারণ মানুষ সরকারি উদ্যোগ বাদেই বেছে নেয় সেৌরবিদ্যুত। চীন থেকে আনে সস্তায় প্যানেল । এখন ২০২৬ এ দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০ গিগাওয়াট এরও বেশি। পাশাপাশি তেল ,গ্যাস আমদানি কমিয়ে খরচ বাচিয়েছে ১২ বিলিয়ন ডলারেরও বেশি।

পাকিস্তানের এই মডেল অনুসরণ করার পরামর্শ আসলো সিপিডির একটি সেমিনারে। বক্তারা বলেন, বিদ্যুতের উৎপাদন আর বিপনণে খরচ বৃদ্ধির বিপরীতে ভালো বিকল্প সৌর বিদ্যুৎ।

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায় সরকার। বিশেষজ্ঞরা পরামর্শ দিলেন সোলার প্যানেল এর যন্ত্রাংশ আমদানিতে শুল্ক তুলে দেয়ার। জ্বালানী বিশেষজ্ঞ ড এজাজ হোসেন বললেন, এতে খরচ কমবে ৪০ থেকে ৫০ %।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানালেন, এরই মধ্যে চীন সফরে আছেন প্রধানমন্ত্রী। সেখানে সোলার ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে দু‘দেশের মধ্যে হতে পারে চুক্তিও।

তার আশা, এই চুক্তির প্রভাব পড়বে সেৌর প্যানেলের দাম ও ব্যবহারে। য়ার ফলে বিদ্যুত সংকটের সমাধানে সেটি যোগ করতে পারে নতুন মাত্রা।

রিপোর্ট : গো. কা. র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ