কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ এ বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলাম ঢাকা মহানগরীর ধানমণ্ডি শাখা। সেখানে দোসর আখ্যা দিয়ে সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। মারধরে আহত হোন বেশ কয়েকজন সাংবাদিক। এসময় তারা অভিযোগ করেন, একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।
আজ মঙ্গলবার(২৩জুন) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলাম ঢাকা মহানগরীর ধানমণ্ডি শাখা। এসময় তারা আওয়ামী লীগ বিরোধী নানান স্লোগান দেন৷ অভিযোগ তোলেন একটি দল, পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা প্রতিহত করা হবে।
মিছিল শেষে ধানমণ্ডি ৩২ এর প্রবেশমুখে সংক্ষিপ্ত সভা চলাকালীন সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় জামায়াতের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন ধানমণ্ডি শাখা জামায়াতের সদস্য মজিবুর রহমান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় মোতায়েন রয়েছে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য। সকালে ধানমণ্ডি ৩২ নম্বর পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম। বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিন সকাল থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা না গেলেও ধানমন্ডি ৩২ নম্বরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে অনেককে আসতে দেখা গেছে। তারা সবাই পতিত আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দেন। এদিকে, এলাকাটিতে সন্দেহভাজন চলাফেরার কারণে একজনকে আটক করেছে পুলিশ।
রিপোর্ট : শে. আ/মা. হা