ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৈনিক সকালের সাংবাদিক মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল শেষে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার সঙ্গে ঠিক কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কয়েকজন সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যা দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এ বিষয়কে কেন্দ্র করে সাংবাদিক ও একাধিক ব্যক্তির মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
অবশ্য এই হামলার সঙ্গে নিজেদের দায় অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। দলটির ধানমন্ডি থানা কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান দাবি করেন, তাদের কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস