ATN
শিরোনাম
  •  

আজ রাতে রোনালদো আর পর্তুগালের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

         
আজ রাতে রোনালদো আর পর্তুগালের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

আজ রাতে রোনালদো আর পর্তুগালের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

ডিআর কঙ্গোর সঙ্গে নিষ্প্রাণ ড্র-য়ে বিশ্বকাপ শুরু করা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আজ তাদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে কে-গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

এ ম্যাচে গোল পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কি টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়বেন? তার চেয়েও বড় কথা, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড কি নিজেকে ফিরে পাবেন মাঠে?

ডি আর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে টুর্নামেন্ট ফেবারিট পর্তুগাল দলটিই ছিল নিষ্প্রভ। আক্রমণভাগে নি:সঙ্গ রোনালদোও মূর্তির মতো দাঁড়িয়ে ছিলেন। তাই শুরুতেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে গিয়েও ম্যাড়মেড়ে ড্র করতে ফিরতে হয় পর্তুগালকে।

তবে বিশেষজ্ঞদের ধারণা, আজই জ্বলে উঠবেন ৪১ বছর বয়সী সিআর-সেভেন, পর্তুগালও দেখিয়ে দেবে কেন তাদের বলা হচ্ছে বিশ্বকাপের ফেবারিট। দৃষ্টিনন্দন ফুটবলে জয়ে ফিরতে মরিয়া কোচ রবার্তো মার্তিনেজ একাদশে আনতে পারেন পরিবর্তন।

বিশ্বকাপ যাত্রার আগেও রোনালদো ছিলেন উজবেকিস্তানের সব খেলোয়াড়ের আইডল,পর্তুগাল প্রিয় দল। কিন্তু উজবেকরা আগের সেই মোহময় চোখে পর্তুগালের দিকে আর তাকাবে না। তাদেরও নিজস্ব তারকা আছে- যেমন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার আবদুকদির খুশানোভ, বাসাকশেহির উইঙ্গার ফায়জুল্লায়েভ। ফায়জুল্লায়েভের গোলেই কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে সমতা এনে ফেলেছিল উজবেকিস্তান, পরে যদিও হেরেছে বড় ব্যবধানে।

ইতালিকে বিশ্বকাপ জেতানো ডিফেন্ডার ফাবিও কানাভারো সাদা নেকড়েদের মধ্যে লড়াইয়ের মশাল জ্বেলেছেন। তারপরও পর্তুগাল স্বরূপে ফিরলে কী হতে পারে, উজবেকিস্তানের কোচ সেটি বোঝেন।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ