ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কঙ্গোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৭
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কঙ্গোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৭-এ। এখন পর্যন্ত ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ।
কঙ্গো সরকার জানিয়েছে, ২০০ জনেরও বেশি সন্দেহভাজন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫ই মে আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাব ঘোষণা করে।
তবে, আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মতে, প্রকৃত প্রাদুর্ভাবটি এর কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে থাকতে পারে। শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে বিলম্বের কারণে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রক্তক্ষরণের লক্ষণ দেখা যায়নি। ফলে অনেকেই হাসপাতালে না গিয়ে বাসায় চিকিৎসা নিয়েছেন বা স্থানীয় ঐতিহ্যবাহী চিকিৎসক ও ওঝাদের শরণাপন্ন হয়েছেন, যা সংক্রমণ নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলেছে।
রিপোর্ট : সা. সি/মা. হা